কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে মেহেরপুর সদর উপজেলার ৮৮ জন কৃষকের মধ্যে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ এম সালাউদ্দীন মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।

এ ছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সভাপতি লিয়াকত আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের খাদ্য উৎপাদন বাড়াতে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো প্রয়োজন। জেলা পরিষদের এ উদ্যোগ কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে স্প্রে মেশিন তুলে দেন।
প্রতিনিধি/এসএস




