মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নগরের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর আমির আব্দুল করিম এবং মসিকের সচিব সুমনা আল মজিদ। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা জুলাইয়ে নিহত সাগর ও মাহিন হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান।

অনুষ্ঠানে শহীদ সাগর ও মাহিনের পিতা কান্নাজড়িত কণ্ঠে তাদের সন্তান হত্যার বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর