মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

দেবহাটায় গৃহবধূর বাড়ি থেকে জামায়াতকর্মী আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

দেবহাটায় গৃহবধূর বাড়ি থেকে জামায়াতকর্মী আটক

সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূর বাড়ি থেকে শরিফুল ইসলাম মোড়ল নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরকীয়ার অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে দেবহাটা থানা–পুলিশ তাকে আদালতে পাঠায়।

শরিফুল ইসলাম উপজেলার আজিজপুর গ্রামের মোজাম্মেল মোড়লের ছেলে। স্থানীয়ভাবে তিনি জামায়াতের একজন কর্মী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাউনশ্রীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে স্থানীয় লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। পরে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

e9104428-e7e4-4f5f-b894-83c20dd55a51

ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম দলের একজন কর্মী। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, স্থানীয়দের মাধ্যমে আটক ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর