ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে মঙ্গলবার (৪ আগস্ট) দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল হাসান।
দায়িত্ব গ্রহণের সময় তাকে অভ্যর্থনা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আবু বকর সিদ্দীক।
এ সময় ময়মনসিংহ রেঞ্জ ও অধীনস্থ জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ময়মনসিংহ জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নতুন ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
প্রতিনিধি/এসএস




