মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা (আনুমানিক ৭০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনউজ্জামান জানান, এলাকাবাসী মরদেহটি দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর