মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ঢাকা

নারী নির্যাতন মামলায় কারাভোগ করায় ববি শিক্ষক বরখাস্ত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

নারী নির্যাতন মামলায় কারাভোগ করায় ববি শিক্ষক বরখাস্ত
সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আসামি হয়ে কারাভোগ করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ফৌজদারি মামলা চলমান রয়েছে। ওই মামলায় গ্রেফতার হয়ে তিনি জেলহাজতে ছিলেন। এ অবস্থায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ৪৪(৬) ধারা অনুযায়ী তাকে ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর