সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বরগুনায় মাদক মামলায় পাঁচজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

বরগুনায় মাদক মামলায় পাঁচজনের কারাদণ্ড
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালত, বরগুনা। ছবি: ঢাকা মেইল

বরগুনার বেতাগীতে গাঁজা ও ইয়াবা উদ্ধারের ঘটনায় ‘সামারি ট্রায়ালে’ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। একই ঘটনায় আটক এক কিশোরকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে পুলিশ ছয়জনকে আদালতে হাজির করলে তারা বিচারকের কাছে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. মোস্তাফিজুর রহমান ওরফে সোহেলকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ৮০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মো. শাহজাদা মোল্লা, মো. মোর্শেদ, মো. বেল্লাল ও মো. জহিরুল ইসলাম ওরফে অন্তরকে ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড, ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, গোপন সংবাদে অভিযান চালিয়ে বেতাগী পৌরসভার খাদ্য গুদাম রোড এলাকার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা এবং ৯ হাজার ২৫০ টাকা উদ্ধার করে পুলিশ।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদকসহ অভিযুক্তদের আটক করা হয়। পরে আদালতে হাজির করলে তারা দোষ স্বীকার করেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর