সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁদপুরে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার পুরাণবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ঘি বিক্রি, অন্য প্রতিষ্ঠানের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত, নকল বিড়ি বিক্রি, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রি এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা, আলী আকবরকে ১০ হাজার টাকা, মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

cha

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের সময় আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর