সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, এতিমখানায় বিতরণ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ, এতিমখানায় বিতরণ

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদফতর। পরে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে হাটের দিনে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা মৎস্য অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এক মাছ বিক্রেতার কাছ থেকে প্রায় ৩০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ওই বিক্রেতা মাছ ফেলে পালিয়ে যান।

মৎস্য অধিদফতর জানায়, পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাবের কারণে বাংলাদেশে আফ্রিকান মাগুর মাছের আমদানি, প্রজনন, চাষ এবং ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নির্দেশে জব্দ করা মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, আফ্রিকান মাগুর একটি নিষিদ্ধ বিদেশি প্রজাতির মাছ। এটি দেশীয় মাছের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ কারণে সরকার এর আমদানি, চাষ, প্রজনন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে। কাউখালীতে এ ধরনের মাছ বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছের ব্যবসা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জব্দ করা মাছ নষ্ট না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে, যাতে তা জনকল্যাণে ব্যবহার করা যায়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর