সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বালাশী-বাহাদুরাবাদে সড়ক-রেল সেতু বাস্তবায়নের দাবি

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

বালাশী-বাহাদুরাবাদে সড়ক-রেল সেতু বাস্তবায়নের দাবি
বালাশী-বাহাদুরাবাদে সড়ক-রেল সেতু বাস্তবায়নের দাবিতে সমাবেশ। ছবি: ঢাকা মেইল

গাইবান্ধার ফুলছড়ির বালাশী ঘাট থেকে জামালপুর জেলার বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেল সেতু বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ হয়েছে।

সোমবার ‘গাইবান্ধা জেলা নাগরিক সংসদ’ নামে একটি সংগঠনের ব্যানারের এই কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বালাশী-বাহাদুরাবাদ রুটটি উত্তরবঙ্গের ৮ থেকে ১০টি জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সেতু বাস্তবায়িত হলে রাজধানীর সাথে সরাসরি যোগাযোগ সহজ হবে এবং যাতায়াতের দূরত্ব বহুলাংশে কমে আসবে।

‘গাইবান্ধা জেলা নাগরিক সংসদের’ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য দেন- সহ-সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বেলাল হোসেন, উদিয়াখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাবিল উদ্দিন এবং জেলা নাগরিক সংসদের সদস্য জহির রায়হান, মুসা মিয়া, সাইদুর রহমান, মোহাম্মাদ আলীসহ অনেকে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর