সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

পিরোজপুরে সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

পিরোজপুরে সরকারি কর্মঘণ্টায় চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ
পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়। ছবি সংগৃহীত

সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়। 

সোমবার পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮:০০ টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত সরকারি কর্মঘণ্টা চলাকালীন কোনো সরকারি চিকিৎসক কোনো ধরনের ব্যক্তিগত বা প্রাইভেট প্রাকটিসে নিয়োজিত থাকতে পারবেন না।

এতে স্পষ্ট করে সতর্ক করে দেওয়া হয় যে, যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে কর্মঘণ্টার মধ্যে প্রাইভেট প্রাকটিস করার অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে সরকারি বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই সাথে বিজ্ঞপ্তিতে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর প্রতিও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, সরকারি কর্মঘণ্টায় যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের প্রাইভেট প্রাকটিস পরিচালিত হবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধেও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক, পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলার সকল উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর