সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

রংপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

রংপুরে পরিমাপে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

রংপুর নগরীতে পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নগরের বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় মেসার্স সিটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেনে ৫০ থেকে ১৪০ মিলিলিটার পর্যন্ত কম দিচ্ছে। একইভাবে ডিজেল ও পেট্রোল সরবরাহেও পরিমাপে ঘাটতি পাওয়া যায়। এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান।

একই দিনে নগরের তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং আল মদিনা লাইভ বেকারিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।

অভিযানে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মারুফা বেগম এবং পরিদর্শক আলমাস মিয়া ও নাসির উদ্দিন অংশ নেন।

বিএসটিআই ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর