সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বাগেরহাটে ইজিবাইক চোর চক্রের চার সদস্য গ্রেফতার, ৮ ইজিবাইক উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৫:১৬ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে ইজিবাইক চোর চক্রের চার সদস্য গ্রেফতার, ৮ ইজিবাইক উদ্ধার

বাগেরহাটে ইজিবাইক চুরি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আটটি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার ফারুক হাওলাদার (২৮), শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিম (৪৫)।

পুলিশ সুপার জানান, রোববার বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকা থেকে ফারুক হাওলাদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইজিবাইক চুরি চক্রের একটি সংঘবদ্ধ দলের সদস্যদের শনাক্ত করা হয়।

পরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও বাগেরহাট সদর মডেল থানা-পুলিশের যৌথ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে চক্রের আরও তিন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে আটটি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর