চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নকল হারপিকসহ বিভিন্ন টয়লেট্রিজ পণ্য অবৈধভাবে উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার পিয়ারাতলা (মনোহরপুর) এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, যথাযথ লাইসেন্স ছাড়া এবং মিথ্যা তথ্য দিয়ে হারপিক, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট ও টায়ার জেলসহ বিভিন্ন টয়লেট্রিজ পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মাসুদ রানার মালিকানাধীন হেনা কনজুমার প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি রফিকুল ইসলাম এবং র্যাবের একটি দল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




