সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুরে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানার বারুপুর গ্রামের বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজশাহী জেলার পবা উপজেলার বড়গাছি কারিগরপাড়া গ্রামের মৃত ইবরাহীমের ছেলে মো. রবিউল ইসলাম (৪৬), একই গ্রামের মৃত বয়েনউদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের মৃত মিয়াউল্লাহ ব্যাপারীর ছেলে মো. আসলাম ব্যাপারী (২৬)।

b21d40ab-f5e4-4477-babd-e660baed1746

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এনায়েতপুর থানায় একটি মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর