সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

নিসচার খুলনা মহানগর কমিটি গঠন, সভাপতি মুন্না ও সম্পাদক সোহাগ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০৩:৪২ পিএম

শেয়ার করুন:

নিসচার খুলনা মহানগর কমিটি গঠন, সভাপতি মুন্না ও সম্পাদক সোহাগ
বায়ে সভাপতি মাহবুবুর রহমান মুন্না ও ডানে সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন তালুকদার সোহাগ।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর শাখার ২০২৬–২৮ মেয়াদের ৩৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি এবং মো. রুহুল আমিন তালুকদার সোহাগকে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শেখ মনির আহমেদ মুন্না, মো. শহিদুল ইসলাম ও মো. জাকির হোসেন জমাদ্দার, সহসাধারণ সম্পাদক কাজী রাসেল, মো. শামীম হোসেন ও মো. আবু মুছা; অর্থ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা (লিন্ডা); দুর্ঘটনা অনুসন্ধানবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ, দফতর সম্পাদক নাফিস ইকবাল, প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন, প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, আইনবিষয়ক সম্পাদক এম শফিউল আলম তুতি, সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী; সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি এবং যুববিষয়ক সম্পাদক ইউসা জহীর।

কার্যনির্বাহী সদস্যরা হলেন শেখ মাহামুদ হাসান সোহেল, মো. আব্দুল্লাহ আল মামুন, আফজাল দেওয়ান, মো. আব্দুল্লাহ হেল শাফি, মেহেদি হাসান সবুজ, মো. ইবাদুল ইসলাম জনি, মো. শাহানুর রশীদ, জিহাদ আমিন, মনিরুল ইসলাম সাগর, নিতাই কুমার সাহা, মো. রবিউল ইসলাম তনু, জিয়াউল হক মিলন, মো. কামাল হোসেন, তানজীম আহমেদ, মো. জহির রায়হান, মো. মোশারফ হোসেন, শেখ সোহাগ, সৈয়দা সাদিয়া নার্গিস, মো. শাহ নেওয়াজ এবং মো. কাজী খলিলুর রহমান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর