সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ট্রাভেল ব্যাগে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

বাস তল্লাশি করে ট্রাভেল ব্যাগে মিলল ৩০ কেজি গাঁজা, গ্রেফতার ১

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩০ কেজি গাঁজাসহ ফরিদুল আহম্মদ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩ জুলাই) দুপুরের দিকে গ্রেফতার ব্যক্তিকে ফেনী মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ফরিদুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সূর্ঘাপুর পশ্চিম পাড়ার আলী আহমদের ছেলে। 

র‍্যাব জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। অভিযানে রাত ২টার দিকে রামপুর রাস্তার মাথায় কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের এক বাস তল্লাশি করা হয়। এসময় বাসের মালামাল রাখার বক্সে থাকা ২টি ট্রাভেল ব্যাগ থেকে ১৫ বান্ডিল গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাভেল ব্যাগের মালিক ফরিদুলকে গ্রেফতার করা হয়। 

ফেনীস্থ র‍্যাব-৭ এর মিডিয়া পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গাঁজাসহ গ্রেফতার ফরিদুলকে সোমবার সকালে আইনগত প্রক্রিয়াসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম বলেন, র‍্যাবের হাতে গ্রেফতার আসামিকে সোমবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর