সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে অনিয়মের অভিযোগে ভূমি অফিসের ৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।  ছবি: ঢাকা মেইল

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। 

সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এসময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চারজনকে বরখাস্ত করা হয়। পরে তিনি সফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘অনিয়মের অভিযোগে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চারজনকে বরখাস্ত করা হয়েছে।’

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর