সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বামনায় অটোরচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

বামনায় অটোর চাপায় শিশুর মৃত্যু

বরগুনার বামনা উপজেলায় তিন চাকার অটোরিকশার চাপায় শ্রেষ্ঠা রায় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রেষ্ঠা রায় উত্তর কাকচিড়া গ্রামের দিলীপ রায়ের কন্যা।

পরিবার ও স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি পাওয়া যায়নি। চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, নিহত শিশুর বাবা আগামীকাল থানায় এসে মামলা করবেন বলে জানিয়েছেন। পুলিশ চালক ও অটোরিকশাটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর