রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, মিরসরাই
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

মিরসরাইয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন গ্রেফতার ব্যক্তিদের আইনগত ব্যবস্থা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বিসমিল্লাহ হাজী বাড়ির আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৪) ও করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ছত্তরুয়া এলাকার মৃত মোহাম্মদ উল্লাহর ছেলে রহিম উল্লাহ রনি (৩৫)।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকার একটি বসতঘর থেকে বোরহান উদ্দিন ও তার সঙ্গী মো. রহিম উল্লাহ রনিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বোরহান উদ্দিনের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড বুলেট, দুটি কাঠের ছোরা, ১টি ফোল্ডিং সুইচ গিয়ার ও ২ বোতল ভারতীয় তৈরি স্কপ সিরাপ উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী বোরহান উদ্দিন ও রহিম উল্লাহ রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯ টি করে বিচারাধীন মামলা রয়েছে।’ 

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর