রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শাওন নামে ৯ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ শিশু।
রোববার (২ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, শনিবার রাতে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ২০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন, নীলফামারীতে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে




