রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও ধেররা বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যপণ্য তৈরির অপরাধে রয়েল বেকারিকে ১০ হাজার ও মনি ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, বিস্ফোরক অধিদফতরের লাইসেন্স ছাড়া অক্সিজেন সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের দায়ে ভাই ভাই গ্যাস এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর