রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, দুই কর্মী বরখাস্ত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, দুই কর্মী বরখাস্ত
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে সরকারি জলাতঙ্কের ভ্যাকসিন রোগীকে সরবরাহ না করার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার (২ আগস্ট) বেলা ১১টার দিকে মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় কুকুরের কামড়ে আহত এক রোগীর সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি রোগীর কাছে জানতে চান, জলাতঙ্কের ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করা হয়েছে। জবাবে রোগী জানান, হাসপাতাল থেকে ভ্যাকসিন না পেয়ে ১ হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে কিনতে হয়েছে।

আরও পড়ুন

হবিগঞ্জে এনসিপির মামলায় ১১ ছাত্রদল নেতার জামিন

এরপর মন্ত্রী হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে জানতে চান, সরকারি ভ্যাকসিন হাসপাতালে থাকা সত্ত্বেও কেন রোগীকে সরবরাহ করা হয়নি। এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সংশ্লিষ্ট দুই কর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

কুকুরের কামড়ে আহত ওই নারী জানান, সকালে কুকুরে কামড়ানোর পর তিনি হাসপাতালে ভ্যাকসিন নিতে যান। সেখানে তাকে জানানো হয়, ভ্যাকসিন নেই, বাইরে থেকে কিনে আনতে হবে। পরে তার স্বজনেরা বাইরে থেকে ভ্যাকসিন কিনে আনেন। বিষয়টি জানতে পেরে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।

পরিদর্শনকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর