রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

নড়িয়ায় স্যুটকেস থেকে বিদেশি রিভলবার ও কার্তুজ জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

নড়িয়ায় স্যুটকেস থেকে বিদেশি রিভলবার ও কার্তুজ জব্দ, আটক ১

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুলিশের অভিযানে একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সেলিম ব্যাপারী ওরফে এসএম সেলিম (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) ভোরে উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কলারগাঁও এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়। আটক সেলিম ব্যাপারী ওই এলাকার মৃত রোস্তম আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলিম ব্যাপারীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের একটি স্যুটকেসের ওপর রাখা বইয়ের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি রিভলবার, তিনটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, বিদেশি মুদ্রা, একটি পাসপোর্ট ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য আলামতের উৎস, সেগুলো কীভাবে তার কাছে এসেছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর