রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০২:৩৬ পিএম

শেয়ার করুন:

আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারন খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার আসাননগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারন খাতুন ওই গ্রামের মাসুদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন শাহারন খাতুন। এ সময় বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে সংযোগ বোর্ডটি ভেঙে বৈদ্যুতিক তারসহ তার হাতে এসে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তার হাতে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর