রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

বরগুনায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

বরগুনায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেফতার
বরগুনায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেফতার

বরগুনার তালতলী উপজেলার আশ্রয়ণ কেন্দ্রে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তালতলী উপজেলার ৫ নম্বর বড়বগী ইউনিয়নের ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের ১ নম্বর ব্যারাক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. শাহজালাল (৪৮)। তিনি ছোটভাইজোড়া আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজালালকে তার বসতঘরের সামনে থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মঞ্জুরুল হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে পুলিশকে জানাতে অনুরোধ করেন তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর