রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় ভাইয়ের হামলায় প্রাণ গেল ভাইয়ের

জেলা প্রতিনিধি, ​কুষ্টিয়া
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় ভাইয়ের হামলায় প্রাণ গেল ভাইয়ের

কুষ্টিয়ার মিরপুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নুর ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতেই নুর ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

নুর ইসলাম মিরপুর উপজেলার নওদা বহলবাড়িয়া গ্রামের ওহাব মন্ডলের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পুকুরে পাট জাগ দেওয়াকে কেন্দ্র করে নুর ইসলামের সঙ্গে তার বড় ভাই কালাম মন্ডলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কালাম মন্ডল, তার ছেলে জিতুসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে নুর ইসলামের ওপর চড়াও হন এবং তাকে অতর্কিত মারধর শুরু করেন। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে নুর ইসলামসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলাম মারা যান। এঘটনায় কালাম ও রুপম নামের আরও ২ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই হামলায় জড়িত থাকার অভিযোগে জিতু এবং কালামসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

​মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর