রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

স্ত্রীর কবর খননের সময় মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

স্ত্রীর কবর খননের সময় মিলল ২৪ বছর আগে দাফন করা স্বামীর অক্ষত মরদেহ
২৪ বছর আগে দাফন করা অক্ষত মরদেহ

কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

শনিবার (১ আগস্ট) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা যান। পরে স্বামীর কবরের পাশে তার কবর খননের সময় কবর খননকারীরা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৪ বছর আগে রমজান আলীর মৃত্যু হয়। জীবদ্দশায় তিনি ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং হাটবাজারে চাল-আটার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সে অবস্থায় রেখেই পাশে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারওয়ার আকবর বলেন, অনেক সময় পরিবেশ এবং ব্যাকটেরিয়ার ওপরে নির্ভর করে মরদেহ অক্ষত থাকার বিষয়টি। পোস্টমটেমের পর বিস্তারিত বলা যাবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর