রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

কর্তব্যরত অবস্থায় হৃদরোগে মারা গেলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৭:৪৪ এএম

শেয়ার করুন:

কর্তব্যরত অবস্থায় হৃদরোগে মারা গেলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ডা. মোমেনুল ইসলাম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম হাসপাতালে দায়িত্বরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (১ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইউএইচএফপিও মোমেনুল সকালে একটি সভা শেষে হঠাৎ অসুস্থতাবোধ করেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই রক্তবমি করেন। পরে তাকে মোহনগঞ্জ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থার অবনতি হলে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুর ২টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোমেনুলের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ২০২৫ সালের মে মাসে যোগদান করেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ থেকে (৩৩তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোমেনুল। তিনি একজন সার্জন ছিলেন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমানে মোমনুল ইসলামের মরদেহ হিমাগারে রাখা হয়েছে।

 

মোমেনুল ইসলামের মৃত্যুতে সহকর্মী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলামের মৃত্যুতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন গভীর শোক প্রকাশ করেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর