রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

র‌্যাব অভিযানে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৩:০০ এএম

শেয়ার করুন:

র‌্যাব অভিযানে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। শনিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেফতারকৃতরা হলেন মো. সোহাগ মিয়া (৩৫), মো. রুবেল মিয়া (৩২) ও মো. সোহেল রানা (২৪)।

র‌্যাব সূত্র জানায়, সকালে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের হবিগঞ্জের একটি আভিযানিক দল জেলার শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহাসড়কের অলিপুর ওয়ালটন শোরুমের বিপরীত পাশে মাদক কারবারি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে।

তাদের কাছে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদক আইনে মামলা দিয়ে আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর