রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম

শেয়ার করুন:

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে রবিউল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকার ৭৮ নম্বর পিলারের কাছে এ অভিযান পরিচালনা করে বিজিবি।

আটক রবিউল ইসলাম দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান এর কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আসে যে, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ৭৮ এর দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করেছে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে জব্দকৃত মোটরসাইকেলসহ দর্শনা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর