শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

জেলের জালে ২৬ কেজির সামুদ্রিক ‘ভোল মাছ’ ৩৫ হাজার টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

জেলের জালে ২৬ কেজির সামুদ্রিক ‘ভোল মাছ’ ৩৫ হাজার টাকায় বিক্রি
জেলের কোলে সামুদ্রিক ‘ভোল মাছ’। ছবি: ঢাকা মেইল

পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি সামুদ্রিক ‘ভোল মাছ’। নিলামে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

মাছটি দেখতে শনিবার সকাল থেকেই অবতরণ কেন্দ্রে জেলে, মাছ ব্যবসায়ী ও উৎসুক মানুষের ভিড় জমে।

বঙ্গোপসাগরের সোনারচর সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এমবি সিফাত নামে একটি ট্রলারের জেলে রহিম মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘সিফাত এন্টারপ্রাইজ আড়তে’ আনা হলে নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

জেলে রহিম মাঝি বলেন, জাল তোলার সময় হঠাৎ করেই বড় একটি মাছ উঠে আসে। পরে বুঝতে পারি, এটি বিশাল আকৃতির ‘ভোল মাছ’। এমন মাছ খুব একটা ধরা পড়ে না। ভালো দাম পাওয়ায় আমরা খুবই খুশি।

মাছটির ক্রেতা ও আড়তদার মো. মিজানুর রহমান জানান, মাছটির ওজন ২৬ কেজি। আকার বড় এবং মান ভালো হওয়ায় ৩৫ হাজার টাকায় এটি কিনেছেন। মাছটি ঢাকার একটি পাইকারি বাজারে পাঠানো হবে। 

তিনি বলেন, বড় আকারের সামুদ্রিক ভোল মাছের বাজারে সবসময়ই ভালো চাহিদা থাকে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ভোল মাছ বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সামুদ্রিক মাছ। সাধারণত এত বড় আকারের ‘ভোল মাছ’ খুব বেশি ধরা পড়ে না। ২৬ কেজি ওজনের একটি ‘ভোল মাছ’ ধরা পড়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। এ ধরনের মাছের বাজারমূল্যও তুলনামূলক বেশি হয়ে থাকে। এছাড়া ‘ভোল মাছ’ উচ্চমানের প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ হওয়ায় এর পুষ্টিগুণ অনেক এবং দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা রয়েছে।

মৎস্য বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ভোল মাছ (Croaker বা Drum Fish) Sciaenidae (সিয়েনিডি) পরিবারের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রজাতি। বঙ্গোপসাগরের মোহনা, উপকূলীয় অগভীর জলরাশি এবং কাদামাটিযুক্ত তলদেশে এ মাছ বেশি বিচরণ করে। বিশেষ করে বর্ষা ও বর্ষা-পরবর্তী মৌসুমে এদের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা যায়।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর