শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা রেলব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এতে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার করা হয়েছে। ব্যাগে কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের সামগ্রী পাওয়া গেছে।

খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, মরদেহটি আনুমানিক সাত থেকে আট দিন আগের। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রাখা হতে পারে। আবার রেলের ধাক্কায়ও তার মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর