শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

কীর্তন শুনে ফেরার পথে নৌকা ডুবে যুবকের মৃত্যু, নিখোঁজ ৩

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

কীর্তন শুনে ফেরার পথে হাওরে নৌকা ডুবে যুবকের মৃত্যু, নিখোঁজ ৩
নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম অরুন দেবনাথ। ওই ঘটনায় এখনো নিখোঁজ আছেন তিনজন।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে জেলার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, ভবানীপুর এলাকার অধির দেবনাথ  (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫)  ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

sunamgong-2স্থানীয়রা জানান, রাতে উপজেলার বালুচর এলাকার একটি বাড়িতে কীর্তন অনুষ্ঠান ছিল। সেখানে গিয়েছিলেন ভবানীপুর এলাকার নয় জন। রাত তিনটার দিকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন তারা। তখন ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় আসার পর ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে চার জন নিখোঁজ হন।

শনিবার সকাল থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেন। দুপুরে হাওর থেকে অরুণ দেবনাথের লাশ উদ্ধার করা হয়। অরুনের বাড়ি উপজেলার ভবানীপুর এলাকায়।  

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিখোঁজদের উদ্ধারে এখনো কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর