শনিবার, ১ আগস্ট, ২০২৬, ঢাকা

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর ও পাইপ জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর ও পাইপ জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে অবৈধভাবে উত্তোলিত বালু ও এক্সক্যাভেটরসহ (ভ্যাকু) বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভূনবীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৮ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়। পরে জব্দ করা মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় হস্তান্তর করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​অভিযান শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর