শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: মন্ত্রী ডা. জাহিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম

শেয়ার করুন:

দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: মন্ত্রী ডা. জাহিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। তিনি বলেন, সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ পরীক্ষায় চাকরি পেতে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আজ থেকেই সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করার কোনো সুযোগ নেই। কারণ বর্তমান সরকার কোনো অবস্থাতেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।’

তিনি আরও বলেন, বিভিন্ন স্কুল-কলেজে চাকরির জন্য অনেকেই তদবির করেন। আগে হয়ত অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার সুযোগ ছিল, কিন্তু এখন সেই সংস্কৃতি আর চলবে না। যোগ্যতা, মেধা ও স্বচ্ছ প্রক্রিয়ার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের সার্বিক উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর