শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

১৫ বছর আগে কম দেওয়া ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

১৫ বছর আগে কম দেওয়া ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ

১৫ বছর আগে কম দেওয়া ১০০ টাকা ফেরত দিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়া উপজেলার খড়মপুরে পাওনাদারের বাড়িতে যান বৃদ্ধ শমসের আলী।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বৃদ্ধ শমসের আলী সদর উপজেলার মজলিশপুরের বাড়ি থেকে আখাউড়া পৌর এলাকার খড়মপুড়ের বাসিন্দা, খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এমএনএইচ খাদেম দুলালের বাড়িতে যান।

শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশে লোক পাঠানো সংক্রান্ত লেনদেন করেন দুলাল খাদেমের সাথে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়াটা জরুরি বলে মনে করছিলেন তিনি। যে কারণে এত বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন।

তিনি বলেন, ১ টাকা হোক আর ১০০ টাকাই হোক- কারও পাওনা, শোধ করাটা অবশ্যই কর্তব্য বলে মনে করেন তিনি। ঢাকায় বসবাসকারী দুলাল খাদেম মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন জেনে সেই চিন্তা থেকেই এসেছেন।

এ ব্যাপারে দুলাল খাদেম বলেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। আজ ওই লোক এসে আমার হাতে ১০০ টাকা দিলে, আমি টাকাটা হাতে নিয়ে তাঁকে ফেরত দিয়ে বলি, কিছু একটা যেন কিনে খেতে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর