শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

মাগুরায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

মাগুরায় ২য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১
আলী আকবর জোয়ার্দ্দার (৬০)।

মাগুরার শ্রীপুর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আলী আকবর জোয়ার্দ্দার (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটি নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৩১ জুলাই) অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ১০০ টাকার প্রলোভন দেখিয়ে আলী আকবর শিশুটিকে তার বাড়িতে ডেকে নেন। সেখানে ধর্ষণের চেষ্টা করা হলে প্রতিবেশী এক ব্যক্তি বিষয়টি দেখে ফেলেন। পরে তিনি শিশুটির পরিবারকে জানান। খবর পেয়ে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে আলী আকবর জোয়ার্দ্দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর