শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

যশোরে সড়ক সংস্কার প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

যশোরে সড়ক সংস্কার প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোরের চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রকল্পের কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে নিজ নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এবং যথাযথ মান বজায় রেখে সড়কটির নির্মাণকাজ শেষ করতে হবে। পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন থেকে নজরদারি করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যশোরের উপপরিচালক রফিকুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় চাঁচড়া আরএইচডি থেকে রাজগঞ্জ জিসি সড়কের চার কিলোমিটার অংশ সংস্কার ও প্রশস্ত করা হচ্ছে। প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরদার ইন্টারন্যাশনাল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর