শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে মার্কিন বিশেষ দূত সার্জিও

রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কক্সবাজারে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে প্রতিনিধি দলটি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছায়। সফরকালে তারা রোহিঙ্গাদের জীবনযাপন, মানবিক পরিস্থিতি এবং তাদের জন্য চলমান সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

1208eaae-efb4-4f72-95f0-009f651b9b3e

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুরু থেকেই ইতিবাচক রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরও শক্তিশালী হচ্ছে। বৈঠকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা আরও বাড়ানোর অনুরোধও জানানো হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গোরের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ওই সাক্ষাতের মধ্য দিয়ে তার তিন দিনের বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর