শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

অটোপাশের সুযোগ আর হবে না: হুইপ দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

অটোপাশের সুযোগ আর হবে না: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নকল করে পাস করা বা অটোপাসের সুযোগ আর থাকবে না। হরতাল-অবরোধ করেও এ অবস্থার পরিবর্তন হবে না।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে একটি চিকিৎসাকেন্দ্র উদ্বোধন এবং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। আমরা এমন শিক্ষাব্যবস্থা চাই, যেখানে নকল বা অটোপাসের মাধ্যমে জিপিএ-৫ কিংবা গোল্ডেন জিপিএ-৫ পাওয়া যাবে না।’

তিনি বলেন, ‘লেখাপড়ার কোনো বিকল্প নেই। পড়াশোনা ছাড়া বড় হওয়া বা চাকরি পাওয়া সম্ভব নয়। তাই শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমার আহ্বান, সবাইকে শিক্ষার প্রতি আরও গুরুত্ব দিতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম ও শহিদুল্লাহ সোহেল এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর