শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার
বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয় ও ভুক্তভোগী তরুণী। ছবি: ঢাকা মেইল

ধর্ষণের অভিযোগ তুলে প্রেমিকার করা মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে নগরীর কাউনিয়া প্রথম গলির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

গত মঙ্গলবার কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী।

অভিযুক্ত নয়ন সরকার জয় বরগুনা জেলার বাসিন্দা ও বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি। তিনি বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলিতে ভাড়া বাসায় বসবাস করেন এবং বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী তরুণী মামলার অভিযোগে উল্লেখ করেছেন, জয়ের সঙ্গে ২০২৪ সালে প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর সে বিয়ের লোভ দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। গত ছয় মাস ধরে বিয়ের কথা বললে বিষয়টি এড়িয়ে গিয়ে এখন লাপাত্তা রয়েছে। তার মা আমাকে বউ হিসেবে মেনে নেবে না বলে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচার পেতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।

তরুণীর অভিযোগ, গ্রেফতারের আগে জয় পলাতক অবস্থায় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দিয়েছে। এছাড়া মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিলেন বলেও অভিযোগ করেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর