শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

কাভার্ডভ্যান ফেলে পালালো চোরাকারবারিরা, মিলল ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

কাভার্ডভ্যান ফেলে পালালো চোরাকারবারিরা, মিলল ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য
উদ্ধার ভারতীয় মালামাল। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ৬৫ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স, কম্বল, ফুচকা ও বিস্কুট জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। 

বিজিবি সূত্র জানায়, এর আগে বিকেলে চৌমহনী বাজার এলাকায় চেকপোস্টে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পরে ভ্যানটি তল্লাশি করে অবৈধ কসমেটিক্স, ফুচকা ও বিস্কুট জব্দ করা হয়। 

একই দিন সাতছড়ি জাতীয় উদ্যানের সামনে পরিচালিত পৃথক অভিযানে আরেকটি কাভার্ডভ্যান থেকে ভারতীয় অবৈধ কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর