শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০৩:২৯ এএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে রাজাপুর উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের সমবায় এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর