বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

নড়াইলে নসিমন উল্টে খাদে, চালক নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

নড়াইলে নসিমন উল্টে খাদে, চালক নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন (স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) উলটে খাদে পড়ে এর চালক রাহুল মুসল্লী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহুল মুসল্লী সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাবলু মুসল্লির ছেলে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লীক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকা এলাকা থেকে নসিমন চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন রাহুল। প্রতিমধ্যে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ফকিরের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাঁদে পড়ে যায়। এসময় নসিমনের চালক রাহুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লীক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি ইদ্রীস আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর