বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পূর্বাঞ্চলের কৃষি জমি ও জলাধার রক্ষায় কমিটি গঠন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস পূর্বাঞ্চলের কৃষি জমি ও জলাধার রক্ষায় কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস পূর্বাঞ্চলের সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন মৌজার ১ হাজার দুইশত একর কৃষি জমি, বসত বাড়ি ও জলাধার নিয়ে প্রক্রিয়াধীন উপ-শহর প্রকল্প বাতিলের দাবিতে তৃণমূল থেকে আন্দোলন সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে এক সভা গত বুধবার (২৯ জুলাই)সন্ধ্যায় পেলুইনপুর গ্রামের কৃষক মো. জাহাঙ্গীর মিয়ার বাড়িতে অনুষ্ঠিত হয়।

হোসেন আহমেদ খান ওরফে বাবুল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মো. ফিরোজ মিয়া, ইদন মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. ছানাউল্লাহ বাবু, শাহজাহান মিয়া, মো. আনোয়ার হোসেন, নাজু ভূইয়া, আরব আলী প্রমুখ।

সভায় কথিত উপ-শহর প্রকল্পের সুদূরপ্রসারী পরিবেশ বিধ্বংসী প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, জীবনের বিনিময়ে হলেও আমরা আমাদের কৃষি জমি, জলাধার ও বসতবাড়ি রক্ষা করবো। কোন অবস্থাতেই কৃষি জমি ও জলাশয় ভরাট করে কথিত উপ-শহর করতে দেওয়া হবে না। এ ব্যাপারে দলমত নির্বিশেষে জমির মালিক ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে, হোসেন আহামেদ খানকে (বাবুল মাস্টার) আহ্বায়ক ও মো. জাহাঙ্গীর মিয়াকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া তিতাস পূর্বাঞ্চল কৃষি জমি ও জলাধার রক্ষা কমিটি গঠন করা হয়। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সংবাদমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর