বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল

উপজেলা প্রতিনিধি, মিরসরাই 
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল
মিরসরাইয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সদ্য গঠিত মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটির (একাংশ) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার নিজামপুর কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন সদ্য ঘোষিত মিরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

মিছিলে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়িনাই, মিরসরাইয়ের মাটি শেখ হাসিনার ঘাটি, বীর চট্টলার মাটি শেখ হাসিনার ঘাটি, শেখ হাসিনার সরকার বারবার দরকারসহ বিভিন্ন নামে স্লোগান দেন তারা।

 

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি হয়তো পূর্বের হবে। বাইরে থেকে এসে ফটোশেসন করে চলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর