বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় (র‌্যাব)-১৩ এর অভিযানে ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় মাদক কারবারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন— উপজেলার গোবিন্দপাড়া গ্রামের মৃত শহীদুল্লাহ ইসলামের ছেলে মো. ওসমান গনি (৪৫), সাহাডুবী গ্রামের নবী হোসেনের ছেলে মো. সাকিব ইসলাম (১৯) এবং গোবিন্দপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. আইনুল হক (৪০)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের বাসিন্দা মো. ওসমান গনির (৪৫) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার গোয়ালঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিলো। 

 

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩-এর গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর