বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ১০:০১ পিএম

শেয়ার করুন:

করতোয়া নদীতে ডুবে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে করতোয়া নদীতে ডুবে সাব্বির রহমান(১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের বালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির রহমান একই এলাকার বাসিন্দা ছমেদ আলীর ছেলে। তিনি স্থানীয় মাঝিয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় এলাকার ১৩ থেকে ১৪ জন কিশোর একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে যায়। একে একে সবাই নদী থেকে উঠে এলেও সাব্বির আর ফিরে আসেনি। বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা বন্ধুরা নদীতে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে যোগ দেন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর নদী থেকে সাব্বিরকে উদ্ধার করে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর