বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

জুলাই শহীদ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

জুলাই শহীদ পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

২০২৪ এর জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের স্মৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার সামগ্রী শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পঞ্চগড় পৌর ছাত্রদল। 

বুধবার (২৯ জুলাই) বিকেলে কেন্দ্রীয় নির্দেশনা ও মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড়ের চাকলারহাট ইউনিয়নের শিংরোড নায়েকপাড়া গ্রামে অভ্যুত্থানে শহীদ সাগরের কবর জিয়ারত করা হয়।

একই সাথে বিশেষ দোয়া মাহফিল শেষে কবরের পাশে নিম ও ফলজ বৃক্ষরোপণ করা হয়। পরে উপস্থিত শহীদ সাগরের পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এসময় পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম, মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ হোসেন, চাকলারহাট ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহীনুর আলম শাহীন, শহীদ সাগর রহমানের বাবা রবিউল ইসলাম সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর